
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল স্কুলে “সততা স্টোর” এর শুভ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
২৯ ডিসেম্বর দূপুরে জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স মডেল স্কুলে “সতাতা ষ্টোরের” উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক চেয়ারম্যান। পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন সহ জেলা পুলিশ কর্মকর্তারা।
“সততা স্টোর” এ বিক্রয়কর্মী ছাড়া এই স্টোর থেকে অত্র স্কুলে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীরা নিজেদের পছন্দমত পণ্য সামগ্রী ক্রয় করে নিজ উদ্যোগে মূল্য পরিশোধ করতে পারবে। যার মাধ্যমে কোমলমতি ছাত্র/ছাত্রীরা নিজেদের মধ্যে সততা ও নৈতিকতা শিক্ষা লালন ও চর্চা করার অভ্যাস গড়ে তুলতে পারবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.