স্টাফ রির্পোটার॥ মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বেঙ্গল ফুড তাদের প্রতিষ্ঠানে নিয়মিত কাষ্টমারদের উপহার হিসেবে বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তারই অংশ হিসাবে বুধবার ২৯ জুন মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি এস, এম মেহেদী হাসানের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
মৌলভীবাজারের প্রতিষ্ঠিত খাদ্য সামগ্রী প্রস্তুতকারী হিসাবে সুনাম অর্জনকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দাড়িয়েছে। মান সম্পন্ন একটি খাদ্য তৈরীকারক প্রতিষ্ঠান হিসেবে মৌলভীবাজার তথা সিলেট বিভাগে সুনাম রয়েছে।
বেঙ্গল ফুড এর পরিচালক সৈয়দ ইমরান আহমদ জানান, প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ধরে রাখার জন্য ও গুনগতমান যাচাই বাছাই করার জন্য যা যা প্রয়োজন তা করে যাচ্ছে। আর বেঙ্গল ফুডের নিয়মিত কাষ্টমারকে মাঝে মাঝে উপহার দেয়ার রেয়াজ বেশ কয়েক বছর ধরে চালু রয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.