আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলার সদর ইউনিয়নের একটি ইটভাটার মালিক মসুদ মিয়াকে অর্থ দন্ড করা হয়েছে। এক্সাভেটর ও অন্যান্য সরঞ্জামাদি তাৎক্ষনিক সরিয়ে নেয়ার শর্তে মুছলেকা ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।
৩০ ডিসেম্বর সোমবার বিকালে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের মুড়ালি গ্রামের কাজী খন্দকার ব্রিক্সের মালিক মসুদ চৌধুরীকে এ জরিমানা করা হয়। এদিকে ওই ব্রিক্স মালিকের বিরুদ্ধে এর আগে এ এলাকার ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ দূর্ভোগ পোহাচ্ছেন বলে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার রাজনগর সদর ইউনিয়নের মুরালী গ্রামে শহীদ দানু মিয়া সড়কের পাশে ‘কাজী খন্দকার ব্রিকস’ নামে একটি ইটভাটা রয়েছে। এই ইটভাটায় ইট তৈরির জন্য পাশের খননকৃত কুচিমুড় নদীর পারের মাটি কেটে আনছিলেন ইট ভাটার মালিক ওই এলাকার সেলিম আহমদ চৌধুরী। মাটি আনা নেয়ার সময় ট্রাকের মাটি পড়ে পাকা সড়ক নষ্ট এচ্ছিল। এজন্য দূর্ভোগে পড়েছিলেন এ সড়ক ব্যবহারকারী ১০ গ্রামের ৫০ হাজার মানুষ। এব্যাপারে তারা লিখিত অভিযোগ দেন জেলা প্রশাসকের কাছে।
সোমবার বিকালে নদীর পারের মাটি কাটার সময় ওই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে করেন। এসময় ইট ভাটার মালিক মুসদ চৌধুরীকে আটক করে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দেন। পরে তিনি জরিমানা আদায় করে ছাড়া পান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায় বলেন, ইট ভাটার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা নগদ আদায় করা হয়েছে। এক্সাভেটর ও অন্যান্য সরঞ্জামাদি তাৎক্ষনিক সরিয়ে নেয়া ও মুছলেকা দেয়ায় জরিমানা করা হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.