
মুবিন খান॥ স্পেনের শহর বার্সেলোনার কাতালোনীয়া আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ ও স্বেচ্ছাসেবক লীগের যৌত উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তা কোলমা আওয়ামীলীগের সভাপতি নাজমুল আলম শফিক,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান কয়েস।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ৪৯তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান নাসিম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.ছালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, সহ সভাপতি নুর মোহাম্মদ নুরু, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি হানিফ শরিফ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মির্জা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, উপদেস্টা আং গনি, উপদেস্টা গাজী মোহাম্মদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদদের রূহের মাগফিরাত কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.