
আব্দুর রব॥ বড়লেখায় এবার জেএসসি পরীক্ষায় মোট ১১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার মোট ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩৯টি এ-প¬াস পেয়ে আর,কে লাইসিয়াম স্কুল প্রতি বছরের মতো এবারও সেরা ফলাফলকারী প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে। জেএসসিতে উপজেলায় মোট ৫১৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৪৮৮২ জন। গড় পাশের হার ৯২.০১ ভাগ। জেডিসি পরীক্ষায় উপজেলার ১৪ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৬৪০ জন। গড় পাশের হার ৮৮.৭৬ ভাগ। জেডিসিকে কোন শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি।
জেএসসি পরীক্ষায় সংখ্যার দিক থেকে ১৮টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়। ১৪টি জিপিএ-৫ পেয়ে তৃতীয় সর্বোচ্চ এ-প¬াস অর্জনকারী প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে দাসের বাজার উচ্চ বিদ্যালয়। এছাড়া গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় ১২টি, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ৬টি, কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় ৬টি, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ৩টি, নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ৩টি, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ৩টি এ-প¬াস পেয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.