
আউয়াল কালাম বেগ॥ রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. সফর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজীউন)।
গত ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার পাঠানটুলা গ্রামে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘ ১১ বছর উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
২০০৮ সাল থেকে তিনি রাজনগর মুহাম্মদীয়া আলিয়া মাদরাসার ম্যানিজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান খয়রাত ও সমাজ সেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি রাজনগরের একজন বিশিষ্ট দানবীর হিসেবেও পরিচিত ছিলেন। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ২ ছেলে ও ২ মেয়ে যুক্তরাজ্য প্রবাসী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.