
পলি রানী দেবনাথ॥ “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তীতে ফুল দিয়ে শ্রদ্ধা, আলোচনা সভ, সাংস্কৃতিক অনুষ্ঠানা ও বেলুন উড়ানো হয়।
বৃহস্পতিবার দূপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বঙ্গবন্ধুর প্রতিকৃর্তীতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বেলুন উড়ানো, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল মজিদসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.