এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারের উপর হামলার প্রতিবাদে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে।
১ জানুয়ারী বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ নূরুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা.জাকির হোসেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যন্য মেডিকেল অফিসার,নার্সসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ২৯/১২/২০১৯ ইং তারিখে রবিবার সন্ধ্যা ৭ঃ৪০ মিনিটে রোগী রাফাত উল্লাহ কে (পিতা -মৃত গিয়াস উদ্দিন) তার আত্মীয়-স্বজন ব্লাড প্রেসার(উচ্চরক্তচাপ) ও বুকে ব্যথা জনিত কারণে হাসপাতালে নিয়ে আসেন।কর্তব্যরত চিকিৎসক উক্ত রোগীকে(রাফাত উল্লাহ) প্রাথমিক চিকিৎসা করে ইসিজি করার পরামর্শ দেন।কিন্তু রোগীর লোকজন পরীক্ষা না করা পর্যন্ত চিকিৎসা নিবেন না।তাদেরকে বলা হয়েছিল,আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন।আপনাদের আসার আগের আগত রোগীর ইসিজির কাজ চলছে।কিন্তু রাফাত উল্লাহ/রোগীর লোকজন কোন অপেক্ষা না করে নিজ ইচ্ছায় রোগী নিয়ে অন্যত্র চলে যান।তারপর রাত ৯টার সময় গাজীপুর
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.মো.গোলাম রসুল,সহকারী নার্স মো.মাহবুবুর করিম এবং নৈশ প্রহরী মো.আবুল কাশেমকে উক্ত রোগীর আত্মীয়-স্বজন অতর্কিত হামলা করে গুরুতর আহত ও জখম করে এবং চেয়ার,টেবিল,
টুল,জানালার গ¬াস,রোগীর বিছানা,বিপি মেশিন,চিকিৎসের মোবাইল ফোন ও অন্যান্য সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি ও ভাংচুর করে,যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে পরিলক্ষিত হয়।
উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেফতার,বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হাসপাতালের চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এবং জরুরী বিভাগে পুলিশি নিরাপত্তা দাবি করে এ কর্মসূচী পালন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.