
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী বৃহস্পতিবার রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। ১১ জানুয়ারী দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে রাজনগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শাহীন ভূইয়া, ডাঃ হালিমা আক্তার, ডাঃ মোঃ তাফাজ্জুল হোসেন ভূইয়া, ডাঃ প্রদীপ কুমার বিশ^াস, ডাঃ জনি লাল দাস, ডাঃ ফেরদৌস আহমেদ, ডাঃ তম্নয় দত্ত, ডাঃ মোঃ নাহিদুর রহমান আরমান, ডাঃ হুরে জান্নাত প্রীতি, ডাঃ লোপা ঘোষ, ডাঃ উম্মে হাবিবা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান খয়রুল মজিদ ছালেক, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, শিক্ষক সাংবাদিক শংকর দুলাল দেব। পরিসংখ্যানবিদ সুশীতল পাল, নজরুল ইসলাম, দুলাল চন্দ্র বণিক, অচিন্ত দাস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.