
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন গৌড়নগর, বিওসি কেছরীগুল ও বড়খলা দ্বিতীয়খন্ড গ্রামের সহস্রাধিক পরিবার কেরামত চা বাগানের উচ্ছেদ আতঙ্কে ভুগছেন। চা বাগান কর্তৃপক্ষের উচ্ছেদ পায়তারার প্রতিবাদে শুক্রবার বিকেলে ভুক্তভোগী এলাকাবাসী স্থানীয় বড়খলা বাজারে মাধবকুণ্ড সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা বলেন, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যে ভুমিতে তারা বসবাস করছেন, সেই ভুমি থেকে নানা ছলচাতুরি ও পেশী শক্তির মাধ্যমে বাগান কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদ করার পায়তারা চালাচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। ভুক্তভোগীরা এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের হস্তক্ষেপ কামনা করেন।
দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি মেম্বার ইসলাম উদ্দিন, সাবেক ইউপি মেম্বার আপ্তাব আলী, মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন আবুল, নজাবত আলী মাষ্টার, লিয়াকত আলী, বড়খলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, প্রবীন মুরব্বি সিরাজ উদ্দিন, আব্দুল হামিদ, আব্দুল লতিব, সুলতান মাহমুদ, সাহাব উদ্দিন, আব্দুস সোবহান, আছদ্দর আলী, রেণু মিয়া, আকবর আলী, ফাতির আলী, আব্দুস সহিদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.