
আশরাফ আলী॥ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট একাডেমিক ভবণ-৩ এর উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ জানুয়ারী দুপুরে মাদরাসা প্রাঙ্গণে গভনিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল আলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরপদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন অভিবাবক সদস্য ও সিনিয়র সাংবাদিক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসী ইকবাল আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক, গভনিং বডির সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক কর্মরত সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
মাদরাসার অধ্যক্ষ শামসুল ইসলাম জানান, ভবণটির নিমাণ কাজ শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবণের ২তলার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রকল্পের অধীনে প্রশাসনিক ভবণ-২ এর উর্ধ্বমুখী ভবণের ৩তলার কাজ সম্পন্ন হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.