
আব্দুর রব॥ বড়লেখার সেরা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আর,কে লাইসিয়াম স্কুল এন্ড কলেজের ২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান সফল করার লক্ষে এর প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে ৩ জানুয়ারী শুক্রবার রাতে মতবিনিময় সভা করেছে স্কুল কর্তৃপক্ষ। এর আগে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথেও মতবিনিমিয় করেছে আর,কে লাইসিয়াম স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তের সভাপতিত্বে ও সাংবাদিক তপন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উক্ত রজত জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী উৎসবের প্রস্তুতি ও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষানুরাগী সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, সুলতান আহমদ খলিল, এজে লাভলু, লাইসিয়াম স্কুলের অভিভাবক সদস্য শামীম আহমদ, পিসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, আর,কে লাইসিয়াম স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিজয় ভূষণ দাস, সমাজসেবক আশরাফ উদ্দিন বাদন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.