স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া ভাটেরার ভবানীপুরে শ্রীশ্রী গোপাল জিউ দেবালয়ে অনুষ্ঠিত হচ্ছে অষ্ট প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব।
ভাটেরা সনাতনী যুবসংঘের আয়োজনে শনি ও রবিবার দুদিন ব্যাপী এ মহোৎসবে হরিনাম ও লীলা সংকীর্ত্তন ছাড়াও অনুষ্ঠিত হয় ধর্মালোচনা, গীতাপরায়ণ, শ্রীমদ্ভাগবত পাঠ, বিভিন্ন পূর্জাচনা ও মহাপ্রসাদ বিতরণ। এ হরিনাম ও লীলা সংকীর্ত্তনে অংশনেন সিলেট বেতারের শিল্পী বিধু চন্দ্র চন্দ্র, বড়লেখার শৈলেন্দ্র দেবনাথ, সিলেটের মিন্টু লাল সরকার ও হবিগঞ্জের প্রিয়াংকা রাণী দাস। এ সময় উৎসব আয়োজক ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সরকারের কাছে দাবী করেন মন্দিরের নাটমন্দির ও সীমানা প্রাচীর নির্মানে সহায়তা করার জন্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.