
স্টাফ রিপোর্টার॥ মাদককে রুখবো,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার সপ্তাহব্যাপী মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী শেষ হয়েছে।
৭ জানুয়ারী মঙ্গলবার সকালে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ দিনে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক র্যালি জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নেতৃত্বে বের হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মজিদ, মাদকদ্রব্যের ইন্সপেক্টর ইমদাদ উল্ল্যা, ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার আব্দুছ সত্তার, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.