
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার উত্তরবাজার, মুন্সিবাজার, মাছবাজার, সিলেট রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ৮ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মূল্য তালিকা না রাখা, ওজনে কম দেওয়া বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে উত্তর বাজারে অবস্থিত মেসার্স লতিফিয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত আনিছা ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, মাছবাজারে অবস্থিত আলমগির মিয়ার মাছের দোকানকে ৫ শত টাকা, সিলেট রোডে অবস্থিত পাল বিজনেসকে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.