আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরের পানিধারে ৫০ জন শিশু শিক্ষার্থী নিয়ে শ্রেণী কার্যক্রম শুরু করেছে ‘বড়লেখা মডেল মাদ্রাসা’। ১১ জানুয়ারী শনিবার প্রধান অতিথি হিসেবে নবপ্রতিষ্ঠিত এ মাদ্রাসার শ্রেণী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ। দোয়া মাহফিল পরিচালনা করেন কাতার প্রবাসী হাফেজ লিয়াকত আলী।
বড়লেখা মডেল মাদ্রাসার সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ সাবির, আমেরিকা প্রবাসী শিক্ষানুরাগী জামাল উদ্দিন তাপাদার, গ্রামতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল, মাদ্রাসার দাতা সদস্য এবাদুর রহমান, সমাজসেবক হাসনাত আহমেদ শাকিল, নাসির উদ্দিন, ফারুক হোসেন, সামাদ আহমদ, রবিউল ইসলাম সোহেল, শিক্ষার্থী অভিভাবক আব্দুল হাসিব, আবুল হাসান, আজিজ আহমদ সাবু প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.