বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় আয়না টেলিমিডিয়ার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন সোমবার বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারস্থ দেওয়ানশাহ মার্কেটের ৪র্থ তলায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে ইফতার মাহফিল পূর্ব আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইসলাম জাবেদের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি শহীদ-উল ইসলাম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহীন সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার কাউন্সিলর তাজ উদ্দিন মহুবন্দ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল ইসলাম পাতাকুঁড়ি থিয়েটারের সভাপতি তাজুল ইসলাম এবং মাওলানা আব্দুর রহমান প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক সালমান কবির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম অর্থ সম্পাদক তোফাজ্জল হোসেন শান্ত । আলোচনা সভা শেষে দেশ ও মুসলিম উম্মার জন্য মোনাজাত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.