
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানে স্ত্রী,শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বড়লেখা থানায়।
বড়লেখা থানার ওসি মোঃ ইয়াসিনুল হক জানান, স্ত্রী জলি বুনার্জি , শাশুড়ী লক্ষী বুনার্জী , প্রতিবেশী বসন্ত ভক্তা ও তার মেয়ে শিউলি ভক্তা হত্যার ঘটনায় পাল্লাথল চা বাগানের ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন বাদী হয়ে এশটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৯ তারিখ ১৯ জানুয়ারি। অপরদিকে এ চার জনকে হত্যার পর নির্মল কর্মকার আত্মহত্যা করে এ ঘটনায় এশটি অপমৃত্যুর মামলা পুলিশ বাদী হয়ে করেছে। মামলা নং ২ তারিখ ১৯ জানুয়রী মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা নিহত ৫ জনের লাশ আজ ময়না তদন্ত শেষে পরিবাবের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য পাল্লাথল চা বাগানের টিলায় পাশাপাশি ২টি ঘরে বসবাস করতেন চা শ্রমিক নির্মল ও প্রতিবেশী বসন্ত পরিবার নিয়ে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে নির্মল ও তার স্ত্রী জলি বুনার্জির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জলিকে মারধর করতে থাকলে জলি দৌড়ে প্রতিবেশী বসন্তের ঘরের সামনে গিয়ে চিৎকার করে। এ এময় নির্মল ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শাশুরী লক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। চিৎকার শুনে বসন্ত ঘর থেকে বের হয়ে ঝগরা থামাতে চাইলে তাকে ও তার মেয়ে শিউলিকে কুপাতে থাকে নির্মল। এসময় ধারালো অস্ত্র আঘাতে ৪ জন নিহত হন। এ ৪ জনের মৃত্যু হলে নির্মল বসন্তের ঘরে গিয়ে আত্মহত্যা করে বলে এলাকা বাসি ও পুলিশ জানায়। এ ঘটনায় বসন্তের স্ত্রী শুরুত্বও আহত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.