
পলি রানী দেবনাথ॥ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে জেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান ২১ জানুয়ারি মঙ্গলবার আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালেকা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমুখ।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি প্রতিযোগীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.