
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের অবৈধ কমিটি বাতিলের দাবিতে গনবিক্ষোভ ও সমাবেশ করেছে আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মী।
সোমবার ২৭ জানুয়ারি দূপুরে শহরের চৌমোহনা এলাকা হতে আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভকারীরা সদর উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিল করে পুণরায় কাউন্সিল ও তৃনমূল নেতাকর্মীদের অংশগ্রহনে সরাসরি ভোটের দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিকসন আহমদ সহ অন্যান্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.