
আব্দুর রব॥ বড়লেখায় পরিযায়ী পাখি শিকার ও পাচার প্রতিরোধে স্থানীয়দের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা ২৭ জানুয়ারী সোমবার বিকেলে হাকালুকি হাওর পারের হাল্লা এলাকায় অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা জুলহাস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আনিসুর রহমান, বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগি রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, স্থানীয় এলাকার বাসিন্দা আফতার আলী, সঞ্জয় দাস, ইকবাল হাসান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.