স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জুতার দোকানে অগ্নিকাণ্ডে ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
পরিবেশ মন্ত্রী এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী জানান, অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন সদস্যের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
উল্লেখ্য, ২৮ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় মৌলভীবাজার সাইফুর রহমান সড়কে অবস্থিত পিংকি স্যু স্টোরে অগ্নিকাণ্ড ঘটে। দোতলা দোকানের কাঠের সিলিং এর ওপরে পরিবার নিয়ে বসবাসরত সুবাস রায়ের পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনসহ মোট ৫জনের মর্মান্তিক মৃত্যু ঘটে । নিচের দোকানের দরজা বন্ধ থাকায় ওপরের কেউই বের হতে না পারায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। আহত এক জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অন্যান্য দোকানে আগুন না ছড়ালেও একই দোকান কাম আবাসিক বাসা থেকে দুপুর ১২ টায় ৫ জনের অগ্নিদগ্ধ লাশ বের করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.