আব্দুর রব॥ বড়লেখা উপজেলার পশ্চিম দক্ষিণভাগ ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে ৩০ জানুয়ারী পশ্চিম দক্ষিণভাগ গ্রামের ২৮ জন এসএসসি পরীক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও তাদের মধ্যে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।
ছাত্রকল্যাণ সংস্থার উপদেষ্ঠা সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপদেষ্ঠা মাওলানা শায়খুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান আজাদ, সাংবাদিক আব্দুর রব, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মতিউর রহমান, শাহ আলম, ইমরান আহমদ, পশ্চিম দক্ষিণভাগ ছাত্রকল্যাণ সংস্থা-কাতার’র সহ-সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাওন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.