
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জোড়াপুর গ্রামবাসীর উদ্যোগে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তরস্থাপন করা হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন "সমাজসেবা জোড়াপুর "এর দেশি-প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতায় ৩০ লাখ টাকা ব্যয়ে গ্রামের রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তরস্থাপন করেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান,ইউকে ট্র্যাস্ট উত্তরভাগ ইউপির সভাপতি জাহির খান, বিশিষ্ট সমাজসেবক দানবীর আবদুল মতিন লাকি, হাজী মো. ইসহাক আলী, আনু মিয়া, সাবেক ইউপি সদস্য ইন্তাজ আলী, উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়জুল হক, সুনাফর আলী, ফরিদ মিয়া, বাগুমিয়া,সামসুল ইসলাম সরদার, সুহেল আল মাহমুদ,বোরহান উদ্দিন,রুমেন আহমদ,জিয়াউর রহমান,ছালিক আহমদ, মঞ্জু মিয়া, এনাম মিয়াসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠন সূত্রে জানা যায়, জোড়াপুর গ্রামের “সমাজ সেবা জোড়াপুর ” স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। এই গ্রামের বেশিরভাগ লোকজন থাকেন প্রবাসে। সমাজসেবা জোড়াপুর সংগঠনটি গ্রামের প্রবাসীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করে তাদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ অসহায় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গ্রামের সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা ওয়াপদা সড়ক থেকে গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া ওয়াপদা -কুশিয়ারার পাড় পর্যন্ত রাস্তা পাকাকরণ দেয়াল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন করা হয়েছে। প্রবাসী ও স্থানীয়দের আর্থিক সহায়তায় গ্রামের সড়ক পাকাকরণ, মাটি ভরাট, গার্ডওয়াল নির্মাণ কাজ লন্ডন প্রবাসীদের বিশেষ অবদানে ৩০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.