প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোববার ২ ফেব্রুয়ারি আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও যুব ফোরাম কমলগঞ্জ শাখার উদ্যোগে ২য় বার্ষিক ইসলামী সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত হবে। বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত এ সম্মেলনে সভাপতিত্ব করবেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন নবী বংশের ৩১তম আওলাদ, রাহবারে শরিয়ত ও ত্বরীকত মাওলানা শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি.আ.)। প্রধান বক্তার বক্তব্য রাখবেন গিলাতলা দরবার শরীফের পীরজাদা বাকী বিল্লাহ্ আল-আযহারী। বিশেষ বক্তার বক্তব্য রাখবেন খলীফায়ে গাউছুল আযম আলহাজ¦ মাওলানা রুহুল আমীন ভূঁইয়া, চাঁদপুরী।
এছাড়াও মাহফিলে স্থানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন খলিফায়ে গাউছুল আযম আলহাজ¦ শাহ্ মো. বদরগাজী আল মাইজভান্ডারী ও শাহ্ আবুল খায়ের আল মাইজভান্ডারী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.