প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে প্লান্টেশন এলাকায় প্রাকৃতিক কাজ করতে গেলে এক কিশোরীকে (১২) ধরে নিয়ে ৪ ঘন্টা আটকিয়ে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক সজিব মাঝি (২৪) কে শনিবার ১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় আটক করে।
শমশেরনগর চা বাগান ও পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলার কিশোরী (১২) পাশের চা প্লান্টেশন এলাকায় প্রাকৃতিক কাজ সারতে যায়। সেখান থেকে ফেরার সময় একই এলাকার সজিব মাঝি (২৪) কিশোরীকি ধরে নিয়ে নির্জন স্থানে আটকিয়ে রেখে ধর্ষণ করে। রাত ৮টায় নির্যাতিতা কিশোরীকে ছেড়ে দিলে সে তার বাসায় ফিরে ঘটনাটি সবাইকে অবহিত করে। শনিবার দুপুরে নির্যাতিতা কিশোরী ও তার মা (গীতা কর) শমশেরনগর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে পুলিশের কাছে ঘটনাটি অবহিত করে। এরপর শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নির্দেশে এএসআই সৈকতের নেতৃত্বে পুলিশের একটি দল ধর্ষক সজিব মাঝিকে আটক করেছে।
কিশোরীর মা (গীতা কর) বলেন, তিনি সকালে কাজে গেলে বাড়িতে তার মেয়ে একা ছিল। তখন ধর্ষক সজিব তার মেয়েকে নানাভাবে উত্যক্ত করে। শুক্রবার বিকাল ৪টায় মেয়ে (নির্যাতিতা কিশোরী) পাশের চা প্লান্টেশন এলাকায় প্রাকৃতিক কাজে গেলে সেখান থেকে ফেরার সময় সজিব মাঝি তাকে ধরে নিয়ে একটি নির্জন স্থানে আটকিয়ে রেখে ধর্ষণ করে। পরে রাত ৮টায় তাকে আবার ছেড়ে দেয়। তিনি প্রথমে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলীকে অবহিত করেছিলেন। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে অভিযোগ করেন।
শমশেরনগর ইউনিয়নের চা বাগান এলাকার স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এটি সামাজিকভাবে সমাধানের কোন সুযোগ নেই। তাছাড়া ধর্ষকের স্বজনরা নির্যাতিতার চেয়ে উঁচু বর্ণের দাবি করে তারাও কোন সামাজিক সমাধানে যায়নি। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কিশোরীর সাথে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল। হয়ত এ সম্পর্কের মাঝে এ ধরণের ঘটনা ঘটেছে। চা বাগান থেকে বিভিন্নভাবে বিষয়টি সামাজিকভাবে সমাধান করে কিশোরীকে স্ত্রী হিসেবে গ্রহণের প্রস্তাব আসলেও মেয়েটি অপ্রাপ্ত ও উভয়ের মাঝে উঁচু বর্ণ ও নিম্ন বর্ণ দাবি করে ধর্ষকের এ ধরনের উদ্যোগ মেনে নিতে রাজি হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.