
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ার রবিরবাজারে ফুটবল খেলোয়াড় কল্যাণ পরিষদ এর উদ্যোগে মরহুম ছইদ উল্যা সেট স্মরণে মোটর সাইকেল-ফ্রিজিকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
১৪ ফেব্রæয়ারি শুক্রবার বিকেলে উত্তর রবিরবাজারে খেলার উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ এডভোকেট নবাব আলী আব্বাছ খান। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান নবাব আলী বাখর খান হাসনাইন, আকদ্দছ আলী মাস্টার, নবাব আলী তাকি খান, আব্দুন নুর, সজল দাস, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারন সম্পাদক ইসরাইল আলী, সাবেক ইউপি সদস্য চেরাগ আলী গোলাপ, ইউপি সদস্য ফজল মিয়া, খেলোয়াড় কল্যাণ পরিষদের সভাপতি এম এ আহাদ, সাধারন সম্পাদক জিানুর রহমান মনু। খেলার ধারাভাষ্যকারে ছিলেন বাবুল আহমদ, আবুল কালাম আজাদ ও মুজাফফর আহমদ জামাল। এছাড়াও বিভিন্ন রাজনৈতি, সামাজিক ও ক্রীড়া মোদীরা উপস্থিত ছিলেন। খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় জুবের একাদশ রায়পুর, মৌলভীবাজার ও নয়াবাড়ি পানপুঞ্জি মুরইছড়া অংশ গ্রহন করে। খেলায় জুবের একাদশ রায়পুর মৌলভীবাজার ২-গ গোলে জয়লাভ করে। সার্বিক সহযোগিতা করছেন যুক্তরাজ্য প্রবাসী সামছুল আরেফিন রুহেল ও এলাকার ব্যবসায়ীবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.