এইচ ডি রুবেল॥ কুলাউড়ার অন্যতম বৃহৎ সামাজিক সেবামূলক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্য ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২ জুলাই শনিবার বিকেলে কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রামস্থ মাহফুজ শাকিলের নিজ বাড়িতে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ মোঃ আতাউর রহমান তাহির, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক মেম্বার লুৎফুর রহমান, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড সদস্য জাহেদ রহমান, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ শাকিল, ফটোগ্রাফার মোহন আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.