আব্দুর রব: বড়লেখার দাসেরবাজার সংলগ্ন মাঠে ‘বৃহত্তর লঘাটি মিনিবার ফ্ল্যাড লাইট ফুটবল টুর্ণামেন্ট ২০২০’-এর উদ্বোধন করা হয়েছে।
১৭ ফেব্রæয়ারী সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। বৃহত্তর লঘাটি যুবসমাজ এ টুর্ণামেন্টের আয়োজন করেছে। এতে ৩২টি ফুটবল দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় সূর্যদয় তালিমপুরকে ট্রাইব্রেকারে হারিয়ে বর্নি পাকশাইল ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, টুর্ণামেন্টের উপদেষ্টা ও ইউপি মেম্বার মো. মনির উদ্দিন, জিয়াউর রহমান, মো. রফিক উদ্দিন, মুমিন আলী, ছালেহ আহমদ লুলু, সাংবাদিক মস্তফা উদ্দিন, আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা নজব উদ্দিন, বিলাল হোসেন চান, ফখরুল ইসলাম, মাষ্টার সুহেব আহমদ চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.