এইচ ডি রুবেল: কুলাউড়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ১২ ফেব্রুয়ারি দুপুরে শহরের দক্ষিণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী।
ফরহাদ চৌধুরী জানান, দুপুরে শহরের দক্ষিণ বাজারের কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় সেবা ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.