প্রনীত রঞ্জন দেবনাথ: কমলগঞ্জের আদমপুরে আলোকিত আদমপুর নামে এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার ১৯ ফেব্রæয়ারি বিকাল ৪টায় আদমপুর এম এ ওহাব উচ্চবিদ্যালয় মাঠে নঈনারপার খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী।
আলোকিত আদমপুরের সভাপতি সাংবাদিক শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সহ-সভাপতি সাদেক হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের উপদেষ্ঠা মোজাহিদুর ইসলাম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী সমিজ মিয়া, মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সাদারণ সম্পাদক আব্দুস সালাম ও আদমপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক মঈনুল ইসলাম। ৪ দলের অংশগ্রহনে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে কমলগঞ্জ পৌরসভা ট্রাইবেকারে ৪-২ গোলে শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.