
এইচ ডি রুবেল: কুলাউড়ায় অবৈধ ভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জানা যায়, বুধবার ১৯ ফেব্রæয়ারি রাত ৯ টার দিকে উপজেলার হিংগাজিয়া গ্রামের আব্দুস শহীদ (৪৫) টিলাগাও ইউনিয়নের এক টিলায় অবৈধ ভাবে টিলা কাটছিলেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক আব্দুস শহীদকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন, ভ্রাম্যমান আদালতকে কুলাউড়া থানার পুলিশ সহযোগিতা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.