
রাজনগর প্রতিনিধি\ রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ ফেব্রæয়ারী রাজনগরের ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, সহকারী কমিশনার(ভূমি) উর্মি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল দাশ, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সামছুন নূর আজাদ, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান শাহিদুজ্জামান ছালিক, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাব সম্পাদক আব্দুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, রাজনগর বার্তা সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহাদুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি মাহমুদুর রহমান, সাংবাদিক শংকর দুলাল দেব, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদির ফৌজি প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.