
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল খেলায় সিলেট ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ২৪ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৪টায় শমশেরনগর চা বাগান মাঠে তুমুল প্রতিযোগিতা মূলক খেলায় প্রথমার্ধ গোল শূণ্যভাবে শেষ হলেও, দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে নাফিজ ইকবালের দেওয়া গোলে সিলেট ইউনাইটেড ক্লাব ১-০ গোলে স্বাগতিক শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে সিলেট ইউনাইটেড ক্লাবের নাফিজ ইকবাল ও ম্যান অব দি টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছে শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি সবুজ দলের সৌরভ চাষা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি, ম্যাডেল, প্রাইজ মানি নগদ ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকা বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা াউপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
ফাইনাল খেলায় এবারই প্রথম এ অঞ্চলের প্রয়াত সাবেক ৭ ফুটবলারকে মরনোত্তর সম্মাননা ক্রেস্ট ও প্রাক্তন ১২ জন ফুটবলার ও সংগঠককে শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মছব্বিরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সুপার কায়ছার আহমদ হায়দরী, সাবেক বিভাগীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা কবির আহমদ হায়দরী, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.