
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় উপজেলার দেওড়াছড়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান, আয়েছ মাহমুদ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক অভিযান ডিউটি করার সময় দেওড়াছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটক দুইজন হলেন, উপজেলার বেমাড়ীটিলা এলাকার মৃত রবিদাস বারাইকের ছেলে মিন্টু বারাইক (৩৮) ও হাজারীভাগ (পাত্রখোলা) এলাকার মৃত দিগেশ মুন্ডার ছেলে দিনেশ মুন্ডা (৬০)।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.