
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পিংকী সু ষ্টোর পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বুধবার ৪ মার্চ সকাল ১১ টায় মৌলভীবাজার পৌসভার কনফারেন্স রুমে পিংকী ষ্টোরের পরিবারের চাচা প্রণয় চদ্রু দাস মনা ও মেয়ে পিংকী দাস হাতে এই চেক তুলে দেওয়া হয়ে।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়মীগীগের সভাপতি আকরব আলী, সদর আওয়মীগীগের সাধারণ সম্পাদক সুয়েব আহমদ প্রমূখ।
উল্লেখ্য, মৌলভীবাজারে জুতার দোকানে আগ্নিকান্ডের শিশুসহ একই পরিবারের পাঁচ জন নিহত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.