
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার আনন্দ বিদ্যাপীঠ থেকে পিএসসি পরিক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ২৩জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ৭ মার্চ বিকেলে বিদ্যাপীঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজলের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ সুজিত দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন অধ্যক্ষ মনতোষ রায়, পরিচালক আব্দুল মতিন, মাহবুব করিম মিন্টু, সুমন মিত্র, সেলিম আহমেদ, প্রভাষক আমিনুর রহমান, সত্যজিৎ ভট্টাচার্য্য স্বপন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, অভিভাবক বদরুল হক মারুফ, জামাল মিয়া, নাজমুল বারী সোহেল, শিক্ষক আব্দুর রাজ্জাক, বুরহান উদ্দিন, ডলি দাস, অর্জুন চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, পিএসসি সমাপনীতে ২৯ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করে। ২৩ জন জিপিএ-৫ পায়। তন্মধ্যে ১০ জন ট্যালেন্টপুল এবং ৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.