
প্রণীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে কৃষক/কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ মার্চ দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিমাই মালাকারের বাড়ীতে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম।
কৃষক সভাপতি সুনীল দেবনাথ এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কমলক্ুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা গোপাল চন্দ্র দত্ত ও কৃষক পরিমল দেবনাথ। অনুষ্ঠানে শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লক্ষীপুর গ্রামের কৃষক রফিক মিয়া ১ বিঘা জমিতে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগীতায় সূর্যমুখী চাষ করেছেন। হাইসান -৩৩ জাতের এই সূর্যমুখী ফলন চাষে ভালো ফলন হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.