স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার পশ্চিম সাধুহাটি (রফিনগর) ও খলিলুপুর গ্রামে ১৫০টি পরিবারের মধ্যে বিদ্যুত সঞ্চালন লাইনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

সোমবার ৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সৈয়দ মোস্তাক আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।
গ্রাম দুটিতে বিদ্যুতায়নের ফলে এলাকায় সেঁচ সুবিধা, পোল্ট্রি খামার, রাইসমিল সহ কৃষি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.