
এইচ ডি রুবেল॥ কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কলেজ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কুলাউড়া কোর্ট মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রউফ আর নেই।
রোববার ১৫ মার্চ সকাল ৯ ঘটিকার সময় উনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। উনার মৃত্যুর সংবাদে কুলাউড়া উপজেলা সহ মৌলভীবাজার জেলায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়ে, ভাই-বোন-সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম অধ্যক্ষ আব্দুর রউফের প্রথম জানাযার নামাজ আজ বিকাল ৫:১৫ মিনিটের সময় কুলাউড়া উপজেলা কোর্ট মসজিদের সম্মুখে অনুষ্টিত হবে এবং ২য় জানাযার নামাজ সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় নিজ এলাকা জয়চন্ডী ইউনিয়নের হযরত বিবি মাই (র:) মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.