কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সুবেল মল্লিক (৩০) নামে দুবাইফেরত এক প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার ১৬ মার্চ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হক এই তথ্য নিশ্চিত করেন। সুবেল মল্লিক উপজেলার কর্মধা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, দুবাইফেরত ওই প্রবাসীকে বাড়ির একটি আলাদা কক্ষে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক ওই ব্যক্তির খোঁজ-খবর নিচ্ছেন। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ১৭ মার্চ ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল কুলাউড়ায় আসবে বলেও জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.