
সাইফুল ইসলাম॥ সম্প্রতি দেশের বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং নিখোঁজ সাংবাদিককে রাষ্ট্র খুঁজে বের করা ও অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে শহরে মৌন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব থেকে জাতীয় দৈনিকের গণমাধ্যম কর্মীরা মৌন মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌমূহনা চত্ত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে এবংদৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিনের শ্রীমঙ্গল প্রতিনিধি এম ইদ্রিস আলী, স্থানীয় দৈনিক খোলাচিঠি প্রত্রিকার সম্পাদক সরফরাজ আলী বাবুল, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মামুন আহমদ, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এ রকিব,সাংবাদিক কাওছার ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দিপংকর ভট্টাচার্য লিটন, দৈনিক ইত্তেফাক এর অনুজ কান্তি দাস, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাবের আনোয়ার হোসেন জসিম, দিনকাল প্রতিনিধি রুবেল আহমদ, করতোয়ার আব্দুস শুকুর, দেশ রুপান্তরের সুমন মিয়া, আমাদের সময়ের অরবিন্দু দেব, আনন্দ টিভির তোফায়েল আহমদ পাপ্পু প্রমুখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাঠে নেমে এখনও পর্যন্ত আমরা কোনো সাংবাদিক হত্যা, হামলা, নির্যাতনের সুবিচার আদায় করতে পারিনি। কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট আনসার সদস্যদের নিয়ে আরিফুলের বাড়িতে গিয়ে সন্ত্রাসী কায়দায় দরজা ভেঙে প্রবেশ করে স্ত্রী-সন্তানের সামনেই মারধর করে। এরপর আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। আমরা এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সমাবেশে বক্তরা আরও বলেন,কথিত জেলা প্রশাসক সুলতানা পারভীনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা এবং নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়াসহ মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ওপর মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.