
প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উৎযাপনের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ডাক বিভাগ। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা ডাকঘর প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, কমলগঞ্জ উপজেলা পোষ্ট মাস্টার জিতেন্দ্র চন্দ্র পাল, সাংবাদিক সব্রত দেবরায় সঞ্জয়, ডাক কর্মচারী মিজানুর রহমান, কম্পিউটার অপারেটর রুমা সিনহা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.