
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরকে নিরাপদ ও জীবাণুমুক্ত রাখতে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় মৌলভীবাজার শহরজুড়ে জীবাণুনাশক ব্লিচিং পাউডার পানিতে গুলে স্প্রে করা হয়। পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরের দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে জীবাণুনাশক ব্লিচিং পাউডার পানিতে গুলে স্প্রে করা হয়। এর আগে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে বিভিন্ন রাস্তায় জীবানু নাশক ছিটানোর উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ। এ কাজে অগ্নিনির্বাপক গাড়ী দিয়ে সহযোগিতা করেছেন মৌলভীবাজার ফায়ার সার্ভিস ইউনিট।
পৌর মেয়র ফজলুর রহমান সাংবাদিকদের জানান, সারা দেশে পৌরসভার সাথে ফায়ার সার্ভিসের সমন্বয়ের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমরা শহরের পশ্চিমবাজার,চৌমুহনাসহ সবগুলো সড়কে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের মাধ্যমে প্রতিদিন এ কার্যক্রম চালিয়ে যাব।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহাকরী পরিচালক হারুন পাশা বলেন, বরাবরের মতই আমাদের দেশের এই ক্লান্তিলগ্নে জেলা প্রশাসন ও পৌরসভার সাথে ফায়ার সার্ভিস সমন্বয় করে শহরের যেখানে যেখানে ময়লা আবর্জনা রয়েছে সেখানে পানির সাথে জীবাণুনাশক ঔষধ স্প্রে করে ছিটিয়ে দিচ্ছি যাতে করে করোনা ঝুঁকি মোকাবেলায় শহর নিরাপদ থাকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.