প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মেধাবী ছাত্র পলাশ স্মৃতি কল্যাণ ট্র্রাস্টের মাস্ক, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। শুক্রবার ২৭ মার্চ সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে ৫০জন দরিদ্র চা শ্রমিকদের মধ্যে একটি মাস্ক, একটি জীবানুনাশক সেভলন সাবান ও এক কেজি ডাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশ স্মৃতি কল্যাণ ট্রাস্টের প্রধান পরিচালক মুক্তিযোদ্ধা-কবি বীরেশ্বর সিংহ ও তাঁর সহধর্মিণী শিক্ষিকা ঊষা রানী দেবী। এসময় আরো উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান উজ্জল, শিক্ষক প্রদীপ পাল, অমল গড়, সঞ্জিত পাল ও সুনীল পাল প্রমুখ।
পলাশ স্মৃতি কল্যাণ ট্রাস্টের সভাপতি, মুক্তিযোদ্ধা-কবি বিরেশ্বর সিংহ জানান, ২০১২ সালে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুইপক্ষের গুলাগুলির সময় এমসি কলেজের মেধাবী ছাত্র তার একমাত্র ছেলে উদয় সিংহ পলাশ মারা যায়। তার নামে তিনি একটি স্মৃতি কল্যাণ ট্রাস্ট গঠন করে আর্থ মানবতার সেবায় কাজ করেন। তার অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও খাদ্য সহায়তায় নিজ অর্থায়নে শুক্রবার চা শ্রমিক পরিবারে এসব সামগ্রী বিতরণ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.