
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহণের দায়ে ছমর উদ্দিন নামে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিত ব্যক্তি পৌরসভার মহুবন্দ এলাকার মৃত মইন উদ্দিনের ছেলে। মঙ্গলবার বিকেলে উপজেলার কেছরীগুল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় থানার ওসি মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা ও পুলিশ প্রশাসন যখন গণসচেতনতামুলক নানামূখী কার্যক্রম নিয়ে ব্যস্ত ঠিক তখনই একটি মহল অবৈধভাবে পাহাড়-টিলা কেটে মাটি বিক্রি করে পরিবেশ বিপর্যয়ে মেতে উঠে। মঙ্গলবার বিকেলে উপজেলার কেছরীগুল এলাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত চালিয়ে অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহণের দায়ে ট্রাক্টরের মালিক ছমর উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, দেশের দুর্যোগময় মুহুর্তেও বড়লেখার বিভিন্ন এলাকায় পাহাড় টিলা কাটার খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.