
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র বড়লেখা শাখার উপদেষ্টা আমেরিকা প্রবাসী মুক্তাদির হোসেন মিসবাহ। তার অর্থায়নে ৩০ মার্চ দিনব্যাপি উপজেলার অসহায় ও দরিদ্র ১৬০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)'র বড়লেখা শাখা।
নিসচা’র উপদেষ্ঠা আব্দুল আহাদ, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকীসহ সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরণ করেছেন। এসময় সৌদিআরব প্রবাসী ফখর উদ্দিন, নিসচার পৃষ্টপোষক সাংবাদিক সুলতান আহমদ খলিল, আহবায়ক তাহমিদ ইশাদ রিপন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, মার্জানুল ইসলাম মার্জান, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরি কমিটির সদস্য ও সদর ইউপি মেম্বার ফয়সল আলম স্বপন, ব্যবসায়ী আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, কামরুল ইসলাম, রাসেল আহমদ, আহমেদ নোমান, মাসুম আহমদ, খালেদ আহমদ, আমান উদ্দিন, রমাকান্ত দাস, নুরে আলম মোহন, তৌফিকুল ইসলাম আবির, আজাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.