
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধ সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক ভাবে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।
বৃহস্পতিবার ২ এপ্রিল শহরের কুসুবাগ সহ শহরের বেশ কয়েকটি জনবহুল এলাকা ও গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্ণেল হানিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম। পাশাপাশি পুলিশ সুপার ফারুক আহমদের নেতৃত্বে জেলা পুলিশও করোনা প্রতিরোধে কাজ করছে। এসময় যানবাহন আটকিয়ে তল্লাসী করা হয়। অপ্রয়োজনে বের হওয়া বেশ কয়েকটি যানবাহনকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। প্রচারনা চালানো হচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য। প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হন।
এদিকে সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ জানান, জেলায় হোম কোয়ারেন্টিনে ছিলেন মোট ৬৫১জন। এর মধ্যে ৫২৫ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে। এ পর্যন্ত জেলায় কোন করোনা আক্রান্তের রোগী পাওয়া যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.