প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের পৌর এলাকার ভানুগাছ বাজার সংলগ্ন নতুন ব্রীজ এর পাশে কর্মের খুঁজে আসা ভাসমান বেদে পল্লীর অসহায় বেদে ও দক্ষিন কুমড়াকাপন এলাকার নদী পাড়ের অসহায় ও দুস্থ মদক পরিবারের শতাধিক মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।
শনিবার দুপুর ২ টায় পৌর মেয়র মো. জুয়েল আহমেদ এর ব্যাক্তিগত পক্ষ থেকে পৌর এলাকার নতুন ব্রীজ সংলগ্ন ভাসমান বেদে পল্লী পরিবার ও ৬নং ওয়ার্ডের দক্ষিন কুমড়াকাপন (আংশিক) মদকপাড়া এলাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখে চাল, ডাল, পিঁয়াজ, আলু, লবণ, তেল, সাবান ইত্যাদির সমন্বয়ে প্যাকেট করা খাদ্যসামগ্রী অসহায় ও দু:স্থ পরিবারের হাতে তুলে দেন পৌর মেয়র জুয়েল আহমদ। এ সময় কাউন্সিলরসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.