স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি শমশেরনগর শাখার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে শতাধিক রোগীকে চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করেছেন।
রোববার ৫ এপ্রিল সকাল ১০ ঘঠিকা থেকে শুরু করে সারাদিন ধারাবহিক ফ্রী চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণের ৩য় দিনে শমশেরনগর ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে শতাধিক পরিবারের মধ্যে ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ হচ্ছে।
প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ মোঃ কামরুজ্জামান সিমুর নেতৃত্বে মেডিকেল টিমে অংশ গ্রহন করে চিকিৎসা সেবা প্রদান করেন কুলাউড়া পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহমদ আলী, কমলগঞ্জ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুস সালাম, শমশেরনগর পল্লী চিকিৎসক সমিতির সহ সভাপতি ডাঃ চাম্পা লাল দে, সাংগঠনিক সম্পাদক ডাঃ বিমল পাল, মেডিকেল স্টুডেন্ট আমিনুর রহমান, মোঃ গৌছ আলী।
উপস্থিত থেকে জনগনকে সতর্কমূলক পরামর্শ প্রদান করেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফিজুল হক চৌধুরী স্বপন, গণ মাধ্যম কর্মী জয়নাল আবেদীন, শমশেরনগর বণিক কল্যান সমিতির সাধারন সম্পাদক আজিজুর রহমান মশাহিদ ও আজিজুর রহমান জনি। সরকারের স্বাস্থ্য নীতি মেনে চলার জন্য সবাইকে সচেতনা মূলক লিফলেট বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.